ঘরে বসেই প্রোডাক্ট ফটো: ৫টি সহজ নিয়ম
Product photos at home: five simple rules
· 5 min read · Zarvi Solution
দামি ক্যামেরা ছাড়াও পরিষ্কার, বিক্রিযোগ্য প্রোডাক্ট ছবি তোলা যায়। আলো, ব্যাকগ্রাউন্ড আর ধারাবাহিকতাই আসল।
ক্রেতা অনলাইনে প্রোডাক্ট ছুঁতে পারে না, তাই ছবিই তার হাত। ঝাপসা বা অন্ধকার ছবি দেখে মানুষ ধরে নেয় প্রোডাক্টও তেমনই।
১. জানালার আলো ব্যবহার করুন
দিনের বেলা জানালার পাশে, সরাসরি রোদ নয় এমন আলোতে ছবি তুলুন। উল্টো দিকে একটা সাদা বোর্ড বা কাগজ রাখলে ছায়া নরম হয়ে যায়।
২. ব্যাকগ্রাউন্ড একটাই রাখুন
সাদা, ধূসর বা আপনার ব্র্যান্ডের একটি রং বেছে নিন এবং সব প্রোডাক্টে সেটাই ব্যবহার করুন। পেজটা তখন একটা দোকানের মতো গোছানো দেখায়।
৩. তিনটি অ্যাঙ্গেল সবসময়
- সামনে থেকে পুরো প্রোডাক্ট
- কাছ থেকে টেক্সচার বা ডিটেইল
- হাতে বা ব্যবহারের মুহূর্তে
৪. ফোনের লেন্স মুছে নিন
শুনতে সহজ, কিন্তু ঝাপসা ছবির সবচেয়ে বড় কারণ আঙুলের দাগ। প্রতিটা শুটের আগে একবার মুছে নিন।
৫. এডিট হালকা রাখুন
উজ্জ্বলতা আর সাদা রং ঠিক করুন, ব্যস। প্রোডাক্টের রং বদলে গেলে ডেলিভারির পর রিটার্ন আসবে।
লঞ্চ বা অ্যাডের জন্য যখন আরও প্রিমিয়াম লুক দরকার, তখন প্রফেশনাল শুটে বিনিয়োগ করুন। প্রতিদিনের পোস্টের জন্য এই পাঁচ নিয়মই যথেষ্ট।
Keep reading.
Video · 4 min
প্রথম ৩ সেকেন্ডেই হুক: আপনার রিলস কেন স্ক্রল থামায় না
Growth · 4 min
লাইক বেশি, অর্ডার কম? f-commerce পেজের ৫টি সাধারণ ভুল